আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠার পর থেকেই আন-নূর ইন্টারন্যাশনাল একাডেমি ধারাবাহিকভাবে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতায় এক অনন্য মান স্থাপন করেছে।
অল্প সময়ের মধ্যেই এই প্রতিষ্ঠান স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।
প্রতি বছরই আন-নূরের শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হচ্ছে গৌরবজনক ফলাফল নিয়ে।
অনেক শিক্ষার্থী জেলা ও উপজেলা পর্যায়ে মেধা তালিকায় স্থান অর্জন করেছে।
শ্রেণি ভিত্তিক পাঠে শিক্ষার্থীদের উপস্থিতি, মনোযোগ ও শৃঙ্খলা অনুকরণীয় পর্যায়ে পৌঁছেছে।
প্রতিদিনের নামাজ, কুরআন তেলাওয়াত ও নৈতিক পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইসলামী আদর্শ দৃঢ়ভাবে গড়ে উঠছে।
নিয়মিত দোয়া, মিলাদ ও বিশেষ ইসলামী অনুষ্ঠানের মাধ্যমে তারা ঈমান ও চরিত্রে পরিণত হচ্ছে দৃঢ় ও সচেতন মুসলমান হিসেবে।
কম্পিউটার শিক্ষা ও স্মার্ট ক্লাসরুমের মাধ্যমে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠছে।
ডিজিটাল লার্নিং ও মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে পাঠদান হচ্ছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
বিতর্ক, কোরআন তেলাওয়াত, রচনা, চিত্রাঙ্কন ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা নিয়মিতভাবে পুরস্কার অর্জন করছে।
জাতীয় দিবসগুলো উদযাপনের মাধ্যমে দেশপ্রেম ও ইতিহাসের প্রতি ভালোবাসা গড়ে তোলা হচ্ছে।
অভিজ্ঞ, নিবেদিতপ্রাণ ও আদর্শবান শিক্ষকবৃন্দের নিরলস প্রচেষ্টায় শিক্ষা কার্যক্রম এগিয়ে চলছে সফলতার সাথে।
অভিভাবকদের সহযোগিতা, পরামর্শ ও আন্তরিক অংশগ্রহণ আমাদের অগ্রগতির অন্যতম চালিকাশক্তি।